ছবি: সংগৃহিত
গ্রামীন ব্যাংক সিলেট সদর উপজেলা শাখায় আগুন দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল ও ভিডিও ছড়িয়ে পড়েছে গত রাত থেকে। এ নিয়ে সিলেটজুড়ে গ্রামীন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা চরম আতঙ্কে আছেন, এমন খবরও চাউর চারদিকে। তবে আগুন লাগার বিষয়টি মোটেও সত্য নয় বলে জানিয়েছেন গ্রামীন ব্যাংক সিলেট আঞ্চলিক অফিসের ম্যানেজার মো. আবুল হোসেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তিনি সিলেটভিউর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, এসব খবরের কোনো ভিত্তি নেই। আমাদের সিলেট সদর উপজেলা শাখায় আগুন লাগা দূরে থাক, সদর উপজেলা শাখা বলতেইতো কিছু নেই।
তিনি আরও জানান, এখন পর্যন্ত আমাদের সিলেট বিভাগজুড়ে যত শাখা আছে, তার কোথাও এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভুয়া ভিডিও ও সংবাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.