ছবি: সংগৃহিত
সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রনজিত বলয়ের আরও এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরতলীর বটেশ্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম প্রণয় সরকার জয় (২২)। তিনি বটেশ্বর চুয়াবহর এলাকার সঞ্জয় সরকারের ছেলে।
পুলিশ জানায়, জয় গত ১০ নভেম্বর শাহপরাণ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার (নং ১৩/১০/১১/২৬) আসামি।
তিনি অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারী বলেও জানিয়েছে পুলিশ।
সম্প্রতি গোয়াইনঘার্টে রাতারগুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত সরকারের বহুল আলোচিত সমালোচিত জনসভার পর রনজিত বলয়ের বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জয়কে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.