প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ১৭:৩২ (শুক্রবার)
সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে মা ন ব পা চা র কা রী সহ ৭জন আটক

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের সহযোগিতার অভিযোগে এক মানবপাচারকারীকেও আটক করা হয়েছে।
 

শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে জেলার দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপির টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ছয়জনের মধ্যে দুজন গোপালগঞ্জ জেলার এবং চারজন মাদারীপুর জেলার বাসিন্দা।
 

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে এ অভিযান চালানো হয়।
 

 এ সময় ভারত থেকে বাংলাদেশে আসা ছয়জনকে আটক করা হয়। পরে তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে স্থানীয় এক মানবপাচারকারীকেও আটক করা হয়।
 

বিজিবি সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে কাজ করতেন বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। তবে তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এর পেছনে অন্য কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
 

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ছয়জনকে আটক করা হয়েছে। 

 

এ সময় তাদের সহযোগিতার অভিযোগে এক মানবপাচারকারীকেও আটক করা হয়।

 

তিনি আরও জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানবপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মআস০৩