প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ১৯:৫৮ (শুক্রবার)
রাতারগুল রিসোর্টকাণ্ডে আরও ৩ নেতা গ্রে প্তা র

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে আলোচিত রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে  করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আরও তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন, তোয়াকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. ফয়জুল করিম (৪০)। তিনি উপজেলার জাঙ্গাইল পশ্চিমপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। ৩ নম্বর পূর্ব জাফলং ছাত্রলীগের সহসভাপতি মো. আশিক সরকার (২৯)। তিনি মুসলিম নগর গ্রামের মো. কুরবান সরকারের ছেলে। এছাড়া ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আলিম উদ্দিন (৫০)। তিনি রাজনগর গ্রামের মৃত কাজী মতাহির আলীর ছেলে।

 

পুলিশ জানায়, গত ১১ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তে তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা  হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/মআস০৭