ছবি: সংগৃহীত
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়া। সাধারণ সম্পাদক হারিছ আলীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মোঃ শাহ আলম, সহসভাপতি রফিকুল ইসলাম আনসারী, কোষাধ্যক্ষ সাহাব উদ্দিন শিহাব, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সুলেমান হোসেন ও সদস্য খালেদ আহমদ।
সভায় কমিটির কার্যক্রম গতিশীল করার জন্য বিস্তর আলেচনা করা হয়। এছাড়া সংগঠনের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন, উপজেলা প্রেসক্লাব সবসময় সমাজের নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত মানুষের পাশে থাকবে। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলবে। সমাজের মানুষ উপকৃত হয় এমন ইতিবাচক কাজ করবে।
সিলেটভিউ২৪ডটকম/হারিছ/মআস ৯
আইটি ল্যাব সলিউশন্স লি.