প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ২২:১৬ (শনিবার)
এসআরবি দেখে পালাচ্ছিলেন হেলাল, ধরা পড়তেই পাওয়া গেল যা

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে ৪৮ বোতল বিদেশি মদসহ মো. হেলাল মিয়া (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর-শিমুলবাগান সড়ক থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত হেলাল মিয়া উপজেলার রাজাই ছড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
 

এসআরবি-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সুনামগঞ্জের একটি আভিযানিক দল শান্তিপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
 

পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ১৮০ মিলিলিটারের ৪৮ বোতল ‘অফিসার্স চয়েস’ লেখা বিদেশি মদ উদ্ধার করা হয়।
 

এসআরবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন ।
 

এ বিষয়ে এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মদসহ তাকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 
 


সিলেটভিউ২৪ডটকম/মআস ১১