প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ২২:৫০ (শনিবার)
কিশোর বয়স থেকেই অ'প'রা'ধ, ৩ বছর পর এসআরবি ধরল অন্তরকে

ছবি: সিলেট ভিউ।

নাম অন্তর, বয়স ১৮ বছর। দেখতে কিশোর হলেও সে ছিল ধূর্ত। মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় তার নামে মামলা ছিল। দীর্ঘ তিন বছর থেকে পালিয়ে বেড়াচ্ছে সে। কিন্তু সেই অপেক্ষার সমাপ্তি ঘটলো। অবশেষে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) হাতে ধরা পড়লো সে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসআরবি সদস্যরা কমলগঞ্জ থানাধীন নন্দরাণী চা বাগানে জনৈক অন্তরের পৈত্রিক বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত যুবকের নাম অন্তর গড় (১৮)। সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার নন্দরানী চা বাগানের মৃত শুক্রম গড়ের ছেলে।

 

এসআরবি জানায়, এসআরবি-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কমলগঞ্জ থানাধীন নন্দরাণী চা বাগানে জনৈক অন্তরের পৈত্রিক বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার জিআর নং-৮৫/২৩ মূলে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘ দিন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে জীবনযাপন করেছে বলে জানায় এসআরবি।

 

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১৪