প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৩:০৮ (রবিবার)
সিলেটে এবার প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভর্তি ১৩৬

ছবি: সংগৃহিত

সিলেটে কোনো অবস্থাতেই প্রাণহানী ঠেকানো যাচ্ছেনা। এবার ১৯ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে এ বছর মৃত্যুর সংখ্যা ২১৮।

 

শনিবার (১৪ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়।

 

তারা জানায়, শনিবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে হাম সন্দেহে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সোহেল মিয়া। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকার বাসিন্দা মুহিব উদ্দিনের ছেলে।

 

সোহেলসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ২১৮। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।

 

বিস্তারিত আসছে...

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৬