প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৬:৫৬ (রবিবার)
দিরাইয়ে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

সুনামগঞ্জের দিরাইয়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী রাজানগর কৃষ্ণ চন্দ্র পাবলিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

চারটি দলে বিভক্ত হয়ে পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নামে দলগুলো প্রতিযোগিতায় অংশ নেয়। পরে সুরমা ও পদ্মা দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে পদ্মা দল বিজয়ী হয়। খেলায় সুদীপ দাস ভালো নৈপুণ্য প্রদর্শন করেন।

খেলাকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। কর্মব্যস্ততার বাইরে সহকর্মীদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্য বিনিময়ের সুযোগ পান শিক্ষকরা।
আয়োজনের টি-শার্ট স্পন্সর করেন সাবেক ও প্রস্তাবিত সভাপতি ধ্রুবজ্যোতি চৌধুরী দোয়েল বাবু।

আয়োজকদের অন্যতম ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সূর্যসেন দাস পান্না বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মহান দায়িত্ব ও আদর্শের নাম। শিক্ষকসমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতেই এ প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। জয়-পরাজয় বড় কথা নয়, ভ্রাতৃত্ব, আনন্দ ও ঐক্যের বন্ধন শক্তিশালী করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

খেলায় উপস্থিত ছিলেন- রাজানগর কৃষ্ণ চন্দ্র পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ পুরকায়স্থ, নিশিকান্ত শুক্লবৈদ্য, শিহাব আহমেদ, রুবেল দে, আব্দুল কাদির, নিউটন সামন্ত, বনি আমিন, সুদীপ দাস, আবু হেনা, প্রীতিশ তালুকদার, শফিকুল ইসলাম, হিল্লোল দাস, সুবীর মণ্ডল, প্রণব দাস তালুকদার, রাজীব আহমেদ, সোহেল রানা, তুষার দেবনাথ, ফুরকান উদ্দিন, জিয়া রহমান, আশরাফুল ইসলাম, বিজয় বিশ্বাস, সত্যজিত সজীব, মোজাম্মেল, দীপক, রুহুম আমিন ও রঞ্জন সরকার, জাকির হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।



সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-০৭