প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৮:০০ (রবিবার)
শিবগঞ্জের সাবেক কাউন্সিলর গ্রে প্তা র

বগুড়ার শিবগঞ্জে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (১৪ নভেম্বর) ভোর রাতে উপজেলার পলিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সাইফুল ইসলাম শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।


পুলিশ জানায়, গোপন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-৪