প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৮:২৮ (রবিবার)
সিলেটে ধ/র্ষ/ণ, ঢাকায় গ্রে প্তা র যুবক

ছবিঃ সিলেট ভিউ।

সিলেটের বিয়ানীবাজারে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দেড় মাস পর এজাহারভুক্ত প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (১৪ নভেম্বর) ঢাকার শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আবুল আহমদ (৩২)। তিনি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামের জব্বার আলীর ছেলে।

 

পুলিশ জানায়, ধর্ষণের ঘটনার পর গত ২৭ সেপ্টেম্বর বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির বর্তমান অবস্থান শনাক্ত করে বিয়ানীবাজার থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার থানা ও শেরেবাংলা নগর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানান, বিয়ানীবাজারের ধর্ষণ মামলার আসামীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/তামিম/আশিক-০৫