ছবিঃ সিলেট ভিউ।
সিলেটের জকিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আশরাফুল আলম রাহাত (২৮) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে উপজেলার মানিকপুর ইউনিয়নের হাড়িকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, জকিগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার তাকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক ইব্রাহিম সরকার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতার আশরাফুল আলম রাহাত নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় নেতা। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আলহাছিব/আশিক-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.