ছবি: সিলেটভিউ
গ্রামীন ব্যাংকে সিলেট আঞ্চলিক অফিসে নাশকতামূলক আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি না হলেও চরম আতঙ্ক বিরাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মধ্যে।
রবিবার (১৫ নভেম্বর) রাত পৌণে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পৌঁছার আগেই ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীদের চেষ্টা আগুন নিয়ন্ত্রণ করা হয়।
গ্রামীন ব্যাংক সিলেট আঞ্চলিক শাখার ম্যানেজার মো. আবুল হোসেন নাশকতামূলক আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান, শাহজালাল উপশহরের এইচ বøকের ১নং রোডের ২৩২/১নং বাড়িতে অবস্থিত গ্রামীন ব্যাংকের আঞ্চলিক শাখা কার্যালয়ে রাত পৌণে ৩টার দিকে কে বা কারা পলিথিনের প্যাকেটে তরলজাতীয় জ্বালানী দিয়ে আগুন দেয়। প্রথমে উত্তর দিকে পরে পূর্ব দিকেও আগুন দেওয়া হয়। এরপর গ্যারেজে আঞ্চলিক ম্যানেজারের গাড়িটিতেও আগুন দেওয়া হয়েছে।
তিনি জানান, ব্যাংকের একজন পিওন বিষয়টি দেখতে পেয়ে সবাইকে জানালে ফায়ার সার্ভিস এবং শাহপরাণ থানায় সংবাদ দেওয়া হয়। তবে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় কয়েকজনের সহায়তায় আগুন নিভানো সম্ভব হয়েছে।
এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি জানান, তথ্য এখন বলা সম্ভব হচ্ছেনা। অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়েছে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে লাখখানেক টাকার ক্ষতি হতে পারে বলে তার ধারনা।
বিস্তারিত আসছে...
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.