প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৫:৫৩ (সোমবার)
পনিটুলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সন্তোষ কুমার ঘোষ আর নেই

ছবি: ফাইল ছবি।

সিলেট নগরীর পল্লবী আবাসিক এলাকা পনিটুলা নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সন্তোষ কুমার ঘোষ আর নেই (দ্বিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু)। তিনি শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী রেখে গেছেন।

 

ব্যবসায়ী ও সমাজসেবী সন্তোষ কুমার ঘোষ’র মৃত্যুর খবরে পল্লবী আবাসিক এলাকা পনিটুলায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ শুভাকাঙ্খী প্রয়াত সন্তোষ কুমার ঘোষ-এর বাসায় সমবেত হন।

 

তিনি সিলেটে নগরীর পনিটুলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিলেট নগরীর শ্রীশ্রী আদি সন্তোষী বাড়ি সার্বজনীন পূজা উদযাপন কমিটির উপদেষ্টা পদেও দায়িত্ব পালন করেন। সন্তোষ কুমার ঘোষ দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও ডায়বেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সন্তোষ কুমার ঘোষ’র মরদেহ সিলেটের আল হারামাইন হাসপাতালে রাখা হয়েছে।

 

প্রয়াতের পারিবারিক সূত্রে জানা যায়, সন্তোষ কুমার ঘোষ’র কানাডা প্রবাসী ছেলে, বাংলাদেশে আসার পর তাঁর শেষকৃত্যানুষ্ঠান আগামী ১৬ নভেম্বর সোমবার সকাল ৯টায় সিলেট নগরীর ব্রাহ্মণশাসন নয়াবাজার মহাশ্মশানে অনুষ্ঠিত হবে। শেষকৃত্যানুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

এদিকে, সিলেটে নগরীর পনিটুলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদ-এর সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সন্তোষ কুমার ঘোষের অকাল প্রয়াণে সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সজল ঘোষ ও পনিটুলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদ-এর সভাপতি সুদীপ ঘোষ টুটল ও সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০২