প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৯:৪৪ (সোমবার)
বিসিক শিল্পনগরীসহ যেসব এলাকায় বিজিবি মোতায়েন

ছবিঃ ফাইল ছবি।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

 

রবিবার (১৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে জানানো হয়, মোতায়েনকৃত সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জে শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় আরও ৭ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছে। তারা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭