কক্সবাজারের রামুতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী মিলে মিছিল করেছেন। রবিবার (১৫ নভেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়াতে এ মিছিল হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টা থেকে বিভিন্ন ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মী ও সমর্থকেরা তিতারপাড়ার রাস্তার মোড় এলাকায় জড়ো হতে থাকেন। বেলা দুইটার দিকে সেখান থেকে তাঁরা মিছিল বের করেন। এরপর বেলা আড়াইটার দিকে মিছিলটি প্রায় দেড় কিলোমিটার দূরে কচ্ছপিয়া স্টেশন মুখ এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলের বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলটি হয়েছে রামু সদর থেকে ১৭ কিলোমিটার দূরে কচ্ছপিয়া ইউনিয়নের দুর্গম একটি গ্রামে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মিছিলটি শেষ হয়ে গেছে। এরপরও অভিযান চালিয়ে চারজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.