ছবিঃ ফাইল ছবি।
বার্ষিক রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য সোমবার (১৬ নভেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বেশ কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রবিবার (১৫ নভেম্বর) নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-০১ কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পিরিজপুর ও শম্ভুপুরা ইউনিয়নের সকল এলাকা, কাবিলগঞ্জ, মোগড়াপাড়া বাজার, সোনারগাঁও ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা এবং কাইকারটেক পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-০১ কর্তৃপক্ষ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.