প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২১:৫০ (মঙ্গলবার)
আওয়ামী লীগের আন্দোলনের সময় ৩ থানার ওসিকে বদলি

ছবিঃ ফাইল ছবি।

গোপালগঞ্জের তিনটি থানার ওসিকে বদলি করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

 

বদলি তিন কর্মকর্তা হলেন- টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।

 

এই তিনজনকে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় বদলি করার কথা চিঠিতে জানানো হয়েছে।

 

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লহকে বদলি করা হয়।

 

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করা হয়। সেখানে এই দায়িত্ব দেওয়া হয় হবিগঞ্জের ডিসি থাকা জিএম সরফরাজকে। একইদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলির আদেশ দেয়। সেখানে এই দায়িত্ব দেওয়া হয়েছে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে।


গোপালগঞ্জে ডিসি ও এসপিকে এমন সময় বদলি করা হল, যখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের জেলা শহরে লগি, বৈঠা নিয়ে মিছিল করেছে।

 

দুই দিন ধরে সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করতে থাকেন। দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর, গ্রামীণ ব্যাংকে আগুনসহ বিভিন্ন তাণ্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০২