প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৯:৪৮ (বুধবার)
সিলেটে ‌‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তী’ ১৮ নভেম্বর

আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তী। ১৯৬৬ সালের এ দিনে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

এ দিবস উদযাপন উপলক্ষে সিলেটে অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব’, সিলেটের উদ্যোগে দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে সন্ধ্যা ৭ টায় সিলেট বিমানবন্দর সড়কে বড়শালা এলাকায়  সিলেট ক্লাবে সংবর্ধনা, আলোচনা সভা, মতবিনিময়, পুনর্মিলনি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রাক্তণীদের মধ্যে সংবর্ধিত ব্যক্তিরা হচ্ছেন- অধ্যাপক নন্দলাল শর্মা, এম. আতাউর রহমান পীর,  নীরশে চন্দ্র দাশ, মো. তজম্মুল হোসেন চৌধুরী।

কর্মসূচী সফল করার জন্য মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দিবস উদযাপন কমিটির আহবায়ক আবু মোহাম্মদ আব্দুল হান্নান।

সভায় বক্তব্য রাখেন, ‘চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব’, সিলেটের সভাপতি নজমুল হক, সাধারণ সম্পাদক  সাব্বির আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মাহবুবুজ্জামান চৌধুরী, মো. রিয়াজুল ইসলাম, মো. মহিবুর রহমান বুলবুল, মো. নিয়াজ উদ্দিন, এটিএম শোয়েব, লিয়াকত শাহ ফরিদী, মো. জমির উদ্দিন, পুলিন রায়, ডক্টর এনামুল হক সরদার, রজত কান্তি ভট্টাচার্য্য, মো. বিলাল আহমদ, আব্দুল হামিদ, ভানুজ ভট্টাচার্য্য, দেলওয়ার হোসেন বাবর, হুমায়ূন কবীর, অভিজিৎ কুমার পাল, মাধব রায়, সোনাধন চন্দ্র দেব, মো. ফরিদ আহমদ, অর্ধেন্দু কুমার দাশ, মো. আব্দুল জলিল, মো. রেজাউর রহমান, ফেরদৌস আলম, রাহেন হক, আবুল খায়ের।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪