প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ২০:৩৮ (বুধবার)
বুধবার নগরীর শ্যামলি-পুলিশ লাইনসসহ যেসব এলাকায় গ্যাস থাকবে না

ছবিঃ ফাইল ছবি।

গ্যাস বিতরণ পাইপলাইন ও ভাল্বের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি এলাকায় টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রামস্থ ছোট পুল এলাকার হালিশহর পুরাতন রোডে পাইপলাইন ও ভাল্বের রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

 

গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়- হালিশহর ও বিজিবি হালিশহর, হালিশহর সেনানিবাস, হাজী পাড়া ও নয়াবাজার, শান্তিবাগ, বসুন্ধরা ও শ্যামলি আবাসিক এলাকা, পুলিশ লাইনস, ছোটপোল, বড়পোল ও তৎসংলগ্ন এলাকা।

 

স্বল্প চাপ থাকতে পারে যেসব এলাকায়- কাজ চলাকালীন আব্বাস পাড়া, চৌধুরী পাড়া, সুন্দরী পাড়া, মইন্না পাড়া ও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

 

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও গ্যাস সরবরাহ চালু করা হতে পারে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

 

 


 সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৩