প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ২১:১১ (বুধবার)
জাতীয় ক্রিকেট লিগে টানা দ্বিতীয়বার রানার্সআপ সিলেট

ছবিঃ সিলেট ভিউ।

২৮তম জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১৭ নভেম্বর) লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে রংপুর বিভাগকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। রংপুরের ২০১ রানের লক্ষ্য ৪০.৪ ওভারেই ছুঁয়ে ফেলেছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দল।

 

এতে শিরোপা জেতা হল না সিলেট বিভাগের। আগের দিন (সোমবার) বরিশাল বিভাগকে ইনিংস ব্যবধানে হারিয়ে জোড়া বোনাস পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে উঠে গিয়েছিল ২০২৪ সালের চ্যাম্পিয়ন সিলেট। মঙ্গলবার সিলেটের মাঠে খুলনা হারলে শিরোপা পুনরুদ্ধারের সুযোগ ছিল তাদের সামনে। 

 

কিন্তু সেই সুযোগ আর তাদের দেয় নি খুলনা। দাপুটে জয়ে রেকর্ড অষ্টমবারের মতো জাতীয় ক্রিকেট লিগ জিতে নিয়েছে খুলনা। 

 

৭ ম্যাচের ৪টিতেই জেতা খুলনা লিগ শেষ করল ৩৯ পয়েন্ট নিয়ে। ৩২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে সিলেট। এর আগে গত মৌসুমেও (২০২৫-২৬) রানার্সআপ হয়েছিল তারা। 

 

এছাড়া ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমেও রানার্সআপ হয়েছিল সিলেট। এরপর ২০২৫-২৬ মৌসুমে অধরা জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছিল জাকির হাসান-আবু জায়েদ রাহিরা।

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৬