প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৬:০৪ (বুধবার)
রাতের আধারে হবিগঞ্জে গ্রামীণ ব্যাংকে আ গু ণ

ছবিঃ ফাইল ছবি।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রাতের আধারে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার ইমামবাড়ি শাখা গ্রামীণ ব্যাংকে এ ঘটনা ঘটে। 

 

আগুনে ব্যাংকটির ডিজিটাল সাইনবোর্ড পুড়ে গেলেও ব্যাংকের ভেতরে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, রাতের আধারে হঠাৎ করে এক ব্যক্তি ব্যাংকের প্রাচীর ডিঙিয়ে ভেতরে প্রবেশ করেন। এরপর পেট্রল ঢেলে সামনের ডিজিটাল সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেন। প্রায় দেড় মিনিট পর আগুন নিভে যায়। পরে ওই ব্যক্তি আবার প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যান। তার সঙ্গে বাইরে আরও কেউ ছিলেন কি না, তা সিসিটিভি ক্যামেরার ফুটেজে স্পষ্ট হয়নি। 

 

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন বলেন, দুর্বৃত্তদের দেয়া আগুনে ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি। শুধু ডিজিটাল সাইনবোর্ডটি পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/আশিক-০৪