প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৮:৩৫ (বুধবার)
সিলেট নগরীর দুই রেস্টুরেন্টে অভিযান, যা পেল প্রশাসন

ছবি: সিলেটভিউ।

সিলেট নগরীর লালবাজারে দুই রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও কাঁচা মাংসের সঙ্গে রান্না করা মাংস রাখার দায়ে রাজধানী ও ঘরোয়া রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।
 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাজমুল হক।
 

পরে রেস্টুরেন্ট দুটিতে নানা অনিয়ম পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। কাঁচা মাংসের সঙ্গে রাখা হয়েছিল রান্না করা মাংস। পরে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 

অভিযান শেষে সহকারী কমিশনার নাজমুল হক বলেন, যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানেই জেলা প্রশাসন ব্যবস্থা নেবে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০১