প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২০:১৯ (বৃহস্পতিবার)
অল্পের জন্য রক্ষা পেল শাহজালাল সারকারখানা

ছবি: সিলেট ভিউ।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সারকারখানা) এমোনিয়া প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিক কর্মচারীরা মিলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় বিপদ থেকে রক্ষা পায় এই প্রতিষ্ঠানটি।

 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সারকারখানার এমোনিয়া প্লান্টে আগুন দেখা দিলে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

 

শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের অতিরিক্ত প্রধান রসায়নবিধ মাহমুদুল হাসান জানান, ‘বিকাল সাড়ে ৩টার দিকে এমোনিয়া প্লান্টে অল্প আগুন দেখা দিলে দ্রুতই আগুন নিভানো হয়। এর পরে প্লান্ট আংশিক চালু আছে।’

 

তিনি জানান, ‘এমোনিয়া প্লান্টের ওয়েল্ডিং ক্র‍্যাক হয়ে স্পার্কের সুত্রপাত হয়। এখন আতংকিত হবার কিছু নেই।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ ফরিদ/ এহিয়া-১৩