প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২১:০০ (বৃহস্পতিবার)
সিলেটে নিউ পানসিসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সিলেট ভিউ।

সিলেটের বিয়ানীবাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে একটি ফার্মেসি এবং দুইটি রেষ্টুরেন্টে নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

 

বুধবার (১৮ নভেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত এক অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

 

জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে বিয়ানীবাজারের মুন্সি ফার্মেসিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় ওই ফার্মেসিটি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। এছাড়া একই অভিযানে নিউ পানসি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং মোস্তাফা রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিচালিত এ অভিযানে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।  তিনি জানান, ‘ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিত করা এবং বাজারে বিভিন্ন অনিয়ম ও ভেজাল প্রতিরোধে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১৪