প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২১:০৯ (বৃহস্পতিবার)
জীবনযাত্রার ব্যয় ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে পোশাক শ্রমিকদের আন্দোলন

এই মাস ধরে চলা পথে পোশাক শ্রমিকদের আন্দোলন প্রতি দিন কিছু শ্রমিক কাজে যোগদান করে। আবার কোনো কোনো স্থান শ্রমিকরা কাজে না গিয়ে চলমান আন্দোলন পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও পুলিশের সতর্ক প্রতিনিয়ত। জীবনযাত্রার ব্যয় নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্রমাগত মূল্যবৃদ্ধির পোশাক শ্রমিকদের আন্দোলনের যৌক্তিক রয়েছে। পুরুষ ও নারী শ্রমিকরাই বলেন, তাদের জীবনযাত্রার খরচ বেড়েছে প্রায় দেড়গুণ। কিন্তু তার বিপরীতে আয় থেকে ব্যয় বেশি। মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় বাংলাবাজার এলাকায় অবস্থিত লায়লা গার্মেন্টসে তৈরি পোশাক শ্রমিক আহত তৌফিক শেখ মৃত্যু, নূন্যতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করা সহ বিভিন্ন দাবি ও মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানী  ঢাকা, মিরপুর, সাভার, গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন ও বিক্ষোভ হাজার হাজার গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ, আন্দোলনের কারণে ধাওয়া ও পাল্টা ধাওয়া পুলিশের সাথে সংঘর্ষের হয়। তাদের ন্যায্য অধিকারের জন্য এই সময় সরকার পোশাক শ্রমিকদের বেতন সমন্বয়ে গঠিত নূন্যতম মজুরি বোর্ড গঠন করেছে। ইতিমধ্যে শ্রমিক-প্রতিনিধিরা প্রস্তাবিত মজুরি কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের জন্য ৪৮ হাজার, গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর জন্য ৩২ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। নূন্যতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন চলমান রয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) প্রস্তাব দিয়েছে তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন নূন্যতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে  একেবারে নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের মনোনীত প্রতিনিধি সহ বোর্ডের ছয়জন সদস্য। বিক্ষোভের মুখে কিছু অর্ধশতাধিক পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই পোশাক শ্রমিকরা আন্দোলনে রাজপথে  ১৯৮৫ সাল থেকে ১৯৯৪ সালে, ২০০৬ সালে ২০১০ সাল ২০১৩ সাল ২০১৮ সাল ২০২৩ সাল বর্তমান ২০২৬ বিগত ৪০ বছরে ৮ বার আন্দোলন পোশাক শ্রমিকরা। ১৯৮৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র ‘গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন বা মজুরি বৃদ্ধির বিক্ষোভ’  সংঘর্ষে শ্রমিক নিহত-আহত হয়েছেন অনেকে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে অবদান প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক এই বিশাল রপ্তানি আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমাদের বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য পোশাক শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পোশাকখাত, মূলত বাংলাদেশের অর্থনৈতিক যাদের শ্রমে দেশের অর্থনীতির চাকা ঘুরে তৈরি পোশাক রপ্তানি আয়ের ওপর দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতি এক দিনের জন্য দেশের শ্রমিক অসন্তোষ হল ও পোশাক কারখানায় বন্ধ হলে প্রতি দিন দেড় হাজার কোটি টাকার  ক্ষতি হয়। বিলিয়ন ডলার কমে গেলে বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি বেশ কিছু ঝুঁকি তৈরি হয়। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ বলেন, দুঃখ জনক হলেও সত্যি আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম এক দুই টাকা নয় লক্ষ লক্ষ কোটি টাকা দিতে হয় এই টাকা কাকে দিচ্ছেন। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। শ্রমিক ও মালিকদের সুসম্পর্ক উভয়ই অত্যন্ত প্রয়োজন। একতা মধ্য তারা দুই পক্ষ এদেশের নাগরিক। আমাদের বাংলাদেশে যেকোনো দুর্ঘটনা, অনিয়ম বা সংকটের পরলে সেই সময় তদন্ত কমিটি বা অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এর পূর্বে সরকারি নীতিনির্ধারণী পর্যায়ের মাঠপর্যায়ে চিহ্নিত করে সকল বিষয় অনুসন্ধান এবং জরিপ করা। কর্মী ও গবেষক নিয়োগ দেওয়া অনুসন্ধান ও গবেষণা করা কর্মী যেইসব ঘটনা সামনের দিনে ঘটবে ঘটে যাওয়ার সম্ভাব তা সরকারের কাছে তথ্য আদান প্রধান করা এইসব ঘটনা ঘটে যাওয়া আগে দুই পক্ষকে নিয়ে তৃতীয় পক্ষ সরকার সমাধানের পথ খুঁজা সমাধান করা। চীন, তুরস্ক, কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের পোশাক শ্রমিকদের মজুরি সবচেয়ে কম।

 

লেখক: ইমতিয়াজ রহমান ইনু, সমাজকর্মী