প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৬:৫৪ (বৃহস্পতিবার)
সিলেটে আ. লীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রে ফ তা র

ছবিঃ সিলেট ভিউ।

সিলেটের বিয়ানীবাজারে নাশকতা পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের  ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন বিয়ানীবাজার থানা পুলিশের গণমাধ্যম শাখা।


তারা জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়।
‎

‎গ্রেফতারকৃতরা হলেন- বিয়ানীবাজারের ফতেহপুর গ্রামের পৌর ছাত্রলীগ নেতা তারেক আহমদ মুসা (২৫), মাথিউরা গ্রামের উপজেলা ছাত্রলীগ নেতা এহসান হোসাইন খান (২৪), কাকরদিয়া গ্রামের হাবিবুর রহমান খান রাহিম (২৩) ও দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাক আহমদ খান (৪৬)।
‎
‎

‎পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করছিল কার্যক্রম নিষিদ্ধ দলের সদস্যরা- এমন খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

‎

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/তামিম/আশিক-০৫