প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৭:১৪ (বৃহস্পতিবার)
সিলেটে ছাত্রলীগের নাঈম ও শ্রমিক লীগের ফেনু গ্রে ফ তা র

ছবিঃ সিলেট ভিউ।

সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও শ্রমিক লীগের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে। 

 

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌণে ৬টার দিকে নগরীর জিন্দাবাজার পয়েন্ট ও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পৌণে ৯টার দিকে কাজলশাহ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ছাত্রলীগ নেতা মো. নাঈম আহমদ (২৫)। তিনি নগরীর শাহপরান (রহ.) থানার বাহুবল এলাকার আসক আলীর ছেলে। অন্যজন শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম ফেনু (৬২)। তিনি নগরীর বাগবাড়ি এলাকার (তকদির পয়েন্ট) মৃত হাজী একরাম উল্লাহর ছেলে।


বিস্তারিত আসছে...