প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ২০:২৬ (শুক্রবার)
ঢাকা রুটে চালু হল নতুন দুটি আন্তঃনগর ট্রেন

ছবিঃ সংগৃহীত ছবি।

দীর্ঘদিনের দাবি ও নানা সীমাবদ্ধতা পেরিয়ে অবশেষে ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগের স্বপ্ন পূরণ হয়েছে পাবনাবাসীর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেন চলাচল।

 

ট্রেন দুটির উদ্বোধন করেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পাবনার উন্নয়নে সরকার গুরুত্ব দেবে। এ জেলায় প্রায় নয় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি রয়েছে। এর মধ্যে ওয়াই-টাইপ সেতু নির্মাণের বিষয়টি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ সেতু নির্মাণে উদ্যোগ নিয়েছেন। দ্রুত সেতুর কাজ শেষ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

 

শুক্রবার (২০ নভেম্বর) থেকে নিয়মিত বাণিজ্যিকভাবে চলবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। এর মধ্য দিয়ে সড়কপথের দীর্ঘ যাত্রা ও ভোগান্তির বিকল্প হিসেবে নতুন এক যোগাযোগব্যবস্থা পেতে যাচ্ছেন পাবনার মানুষ।

 

রেলওয়ে জানায়,  ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে ট্রেন দুটি।

 

পাকশী রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, ট্রেন দুটিতে ঢাকা-পাবনা রুটে মোট ৮৫২টি আসন রয়েছে। এর মধ্যে পাবনা, ঈশ্বরদী ও চাটমোহর স্টেশন থেকে যাত্রীদের জন্য যথাক্রমে ৪৫২, ২৫৬ ও ৪৪টি আসন বরাদ্দ রাখা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১০