বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বরিশাল বিমানবন্দর থানায় করা নাশকতার অভিযোগ সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এ সময় জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ এবং যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এ ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.