ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দুটি ট্রাক বিকল করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লাখেরপাড় (আসামপাড়া), পূর্ব লাখেরপাড় ও জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিনগুলো ধ্বংস করা হয়। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও অন্যান্য সরঞ্জামও ধ্বংস করা হয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের বালু উত্তোলন থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ব্যাপারে জেলা প্রশাসন জানিয়েছে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.