ছবি: সংগৃহীত
সিলেট নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর করিমউল্লাহ মার্কেট ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর গেটের সামনে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের শাহপরান থানার মীরাপাড়া এলাকার মৃত আব্দুল গনির ছেলে আব্দুল ওয়াহেদ রাহি (২৫) এবং নগরীর দক্ষিণ কাজলশাহ এলাকার মৃত কানু দের ছেলে প্রলয় দে (৩৮)।
পুলিশ জানায়, গত ৬ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি তাঁরা। পরে গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.