ছবি: সংগৃহীত
সিলেট নগরীর সাগরদিঘীরপাড় এলাকায় পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা পোনে ৬টায়
কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দীপ্ত সরকার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার যুগিমারা গ্রামের দিলীপ সরকারের ছেলে। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি। অপরজন হলেন মো. শাকিল প্রকাশ পিচ্চি, শাকিল সিলেট সদর উপজেলার কুয়ারপাড় এলাকার মৃত মহরম খানের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, ৩০ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালী মডেল থানায় দায়ের করা একটি মামলার সন্দিগ্ধ অভিযুক্ত হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দীপ্ত সরকারের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা রয়েছে। এবং শাকিলের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা, এয়ারপোর্ট থানা ও গোলাপগঞ্জ থানায় মোট আটটি মামলা রয়েছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, গ্রেপ্তারকৃত দুজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.