সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অসামান্য অবদান রেখে চলেছেন। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মতো সংগঠনগুলো শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গুলজার খানের মতো নিবেদিতপ্রাণ সমাজসেবীদের সম্মানিত করা শুধু একজন ব্যক্তির সম্মান নয়, বরং সমাজের ভালো কাজের স্বীকৃতি ও অন্যদেরকে মানবকল্যাণে এগিয়ে আসার অনুপ্রেরণা দিবে। তাছাড়া শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অপরিসীম।
তিনি শনিবার (২১ নভেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলাবাসীর ব্যানারে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নব-নির্বাচিত সভাপতি ও সমাজসেবী গুলজার খানকে প্রদান করা নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নব-নির্বাচিত সভাপতি গুলজার খান বিশ্বনাথবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজকের এই নাগরিক সংবর্ধনা আমার জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় একটি মুহূর্ত। এই সম্মান শুধুমাত্র আমার একার নয়; এটি বিশ্বনাথের সর্বস্তরের মানুষের ভালোবাসা, আস্থা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। প্রবাসে থাকলেও আমার হৃদয় সবসময় জন্মভূমি বিশ্বনাথের মানুষের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা ও মানবকল্যাণে কাজ করার যে দায়িত্ব ও সুযোগ পেয়েছি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্ঠা করবো।
সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শিক্ষাবীদ মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া ও সাবেক সাংগঠনিক সম্পাদক সুরমান খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কাশেম, সাবেক অধ্যক্ষ সিরাজুল হক,
পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি গৌছ আলী, মুমিন খান মুন্না, আব্দুর রব, আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভেজ রশিদ মঙ্গল, রামসুন্দর সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল কান্তি দে, মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার প্রেন্সিপাল মাওলানা নুরুল ইসলাম, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বাবুল কান্তি দে মেঘল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, জেলা জামায়াত নেতা মাওলানা মাহমুদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রভেল, বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইয়াছিন আহমদ। এসময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.