ছবি: সংগৃহীত
সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন , বাড়ই বরিশালের আগৈলঝড়া উপজেলার আসকর কালীবাড়ি এলাকার মকুল বাড়ইয়ের ছেলে অপূর্ব বাড়ই (২১) । অপরজন হলেন, দুর্জয় সরকার (২১) সুনামগঞ্জের দিরাই উপজেলার বলনপুর গ্রামের বিনয় সরকারের ছেলে। তাঁরা দুজনই সিলেট নগরীর দাড়িয়াপাড়ার বসবাস করতেন।
পুলিশ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে পেট্রোল বা কেরোসিন দিয়ে আগুন দেওয়া হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের মাধ্যমে তাঁদের শনাক্ত করা হয়। শনিবার অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, প্রাথমিক তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পরে তাঁদেরকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.