প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৯:০২ (রবিবার)
যে কারনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

রবিবার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে তাহিরপুর থানা পুলিশ, নৌ-পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা অংশ নেন।

 

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৩