প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৪:০৫ (সোমবার)
হৈমন্তি বর্ষণে অচল সিলেট

ছবি: সিলেটভিউ

এখন চলছে অগ্রহায়ন মাস, হেমন্তের শেষ মাস। সাধারণত এ মাসটিতে ঝড় বৃষ্টি হয়না।

 

তবে সোমবার (২৩ নভেম্বর) সিলেট মহানগর ও আশাপাশ অঞ্চলে হৈমন্তি বরিষনে রীতিমতো অচলাবস্থার সৃষ্টি হয়েছিল।

 

সকাল থেকেই আকাশ ছিল গুমড়া। বৃষ্টি নামবে নামবে করছিল। দু’একবার রোদ ঝিলিক দিলেও তার স্থায়ীত্ব ছিলনা তেমন একটা।

 

দুপুর সাড়ে ১২টার পর থেকে সিলেট মহানগর এলাকায় হাল্কা বৃষ্টি ঝরতে শুরু করে। তার একটু পরে তার বেগ আরও বাড়তে থাকে।

 

এ অবস্থা চলে দুপুর দেড়টা পর্যন্ত। এরপর এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (দুপুর পৌণে ২টা) হাল্কা ঝিরি ঝিরি বৃষ্টি ঝরছিল।

 

দুপুরের পর থেকে বৃষ্টির কারণে সিলেট  মহানগর এলাকায় রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। রিকশা, অটোরিকশার সংখ্যা কমতে থাকে।

 

রাস্তার পাশের দোকানগুলোর অধিকাংশই বন্ধ ছিল।

 

সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা সজিব জানিয়েছেন, বিকাল ৩টায় বৃষ্টি পরিমাপ করে রিপোর্ট দেওয়া হবে।

 

তিনি জানান, আবহাওয়ার বর্তমান অবস্থা আজ সোম ও কাল মঙ্গলবার পর্যন্ত চলতে পারে। এরপর সার্বিক অবস্থার পরিবর্তন হবে এবং শীতও পড়তে পারে।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৬