প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৫:৪৮ (সোমবার)
Economic, Investment and Business Scenario of the Sylhet Region of Bangladesh- প্রকাশিত

সংগৃহীত

অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল কর্তৃক লিখিত বুকলেট "Economic, Investment and Business Scenario of the Sylhet Region of Bangladesh" প্রকাশিত হয়েছে।  

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল কর্তৃক লিখিত সিলেট অঞ্চলের অর্থনীতি, ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত বুকলেট "Economic, Investment and Business Scenario of the Sylhet Region of Bangladesh" প্রকাশিত হয়েছে।

 

এতে সিলেট অঞ্চলের রেমিটেন্স, শিল্পখাতে বিনিয়োগ, ব্যাংক আমানত ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য আছে। সিলেট অঞ্চলের ব্যবসা ও বিনিয়োগের সমস্যা, সম্ভাবনা, সম্ভাব্য পদক্ষেপসমূহ, সিলেট অঞ্চলের বর্ডার দিয়ে ভারতের সাথে ব্যবসা-বাণিজ্যের সমস্যা ও প্রয়োজনীয় পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও সিলেট অঞ্চলের বিশ্ববিদ্যালয়সমূহ, পর্যটক স্থানসমূহ, গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানসমূহ, হাসপাতালসমূহ, উল্লেখযোগ্য হোটেল ও কনভেনশন সেন্টারসমূহের বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করা হয়েছে। বুকলেটটি রাজা ম্যানশনের মালঞ্চ বুক সেন্টারে পাওয়া যাচ্ছে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে-১১