প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৫:৫৩ (সোমবার)
শমশেরনগর বাজারের মার্কেটে ভ*য়া*বহ অ/গ্নি/কা/ণ্ড, অর্ধকোটি টাকার ক্ষতি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কে কাপ্তান মার্কেটের পিয়ারা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।
 

সোমবার সকাল সাড়ে ১০টায় ভয়াবহ অগ্নিকান্ডে ভবনের দ্বিতীয় তলায় ১১টি কক্ষের মালামাল ভস্মিভূত হয়েছে।

এক ঘন্টা পর ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, শমশেরনগর বাজারের কাপ্তান মার্কেটের পিয়ারা ভবনের দ্বিতীয় তলায় আকস্মিকভাবে অগ্নিকান্ডে মুহুর্তের মধ্যেই পুরো ভবনের ১১টি কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন।

খবর পেয়ে কমলগঞ্জ ও শমশেরনগর বিমান বাহিনী ইউনিটের ফায়ার সার্ভিসের দু’টি দল এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ভবনের দ্বিতীয় তলার এগারটি কক্ষের ভাড়াটিয়া হকার্সদের মালামাল, আসবাবপত্রসহ ভবনের ব্যাপক ক্ষতি সাধিত হয়।
 

ধারণা করা হচ্ছে ভবনসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতিসাধিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী শমশেরনগর ইউনিটের স্কোয়ার্ডন লিডার খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিস দল নিয়ে এসে কমলগঞ্জ ফায়ার সার্ভিস দলের সাথে সহযোগিতা করে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ ফয়েজ আহমদ বলেন, আমরা ১০টা ৪২ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। এসময়ে শমশেরনগর বিমান বাহিনী ইউনিটের ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়। তবে আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি
 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০‌২