প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৮:৫৪ (সোমবার)
সিলেটের নাইওরপুল পয়েন্টে থেকে যুবক আটক

ছবি: সংগৃহীত

সিলেটে ৭৮ পিস ইয়াবাসহ মোঃ এয়ামিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।  আটক এয়ামিন সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন সৈদানীবাগ কলোনীর মোঃ মিজানের ছেলে।
 

পুলিশ জানায়, রবিবার দিবাগত  (২২ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ নাইওরপুল পয়েন্টে অভিযান চালায়। 
 

 এ সময় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

 

পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৩