ছবি: সংগৃহীত
সিলেটে ৪৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি শুঁটকিসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ২১ নভেম্বর সকাল সোয়া ১১টা সময় দক্ষিণ সুরমার কদমতলীতে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মিনি ট্রাক আসতে দেখে পুলিশ থামার সংকেত দেয়। পুলিশের সংকেত পেয়ে ট্রাক চালকসহ ২-৩ জন ব্যক্তি গাড়িটি রেখে পালিয়ে যায়।
পরে ট্রাকটি তল্লাশি করে ৪ হাজার ৭৪০ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ৪০ হাজার টাকা। এ সময় সিলেট-ড-১১-১৭১৭ নম্বরের মিনি ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে,এঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.