ছবিঃ সংগৃহীত ছবি।
সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগ নেতা আশরাফ আলী (৫৮) হত্যার ঘটনায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) নিহত আশরাফ আলীর ছেলে মো. ইয়াকুব আলী বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলাটি করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন- বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা রইস উদ্দিন ব্যাপারী (৪০), এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার (৩০), আজগড়া পাইকরতলা গ্রামের মো. খাজানুর (৩৪), গোপরেখী গ্রামের হযরত আলী (৩২), খামার গ্রামের কলেজ পাড়ার সেলিম হোসেন (৩২), ভাঙ্গাবাড়ি গ্রামের মো. সোনা মিয়া (৩২), দৌলতপুর দক্ষিণপাড়ার মো. মোস্তফা (৩৫), গোপরেখীর মো. ইয়াহিয়া (৩২)। তারা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মামলায় বলা হয়েছে, গত বুধবার রাতে গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের দোকানে বসেছিলেন আওয়ামী লীগ নেতা আশরাফ। সেই সময় মোটরসাইকেলে ১০ থেকে ১৫ জনের একটি দল সেখানে আসেন।
এক পর্যায়ে তারা আশরাফকে মারধর ও ছুরিকাঘাত করে চলে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। এ ঘটনায় আশরাফের ছেলে মো. ইয়াকুব আলী বাবার হত্যার বিচার চেয়ে থানায় মামলা করেন।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহায়মিনুল ইসলাম বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.