ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগরী থেকে মাদক বেচা-কেনা ও সেবন রুখতে প্রায়ই অভিযান দিচ্ছে জেলা প্রশাসন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ। প্রতিদিনই মিলছে অপরাধীদের। সাথে পাওয়া যাচ্ছে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম। এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী থানাধীন বন্দরবাজারের কাস্টঘর এলাকায় অভিযান পরিচালিত হয়। এর আগেও কয়েকদফায় এই কাস্টঘর এলাকায় অভিযান চালায় পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার। এসময় তাকে সহযোগিতা করে সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সিলেট মহানগর পুলিশ।
জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) মহানগরীর কোতোয়ালী থানাধীন বন্দরবাজারের কাস্টঘর এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৬ জন মাদকসেবীকে ৬টি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার বলেন, ‘মাদকমুক্ত সিলেট গঠনে মাদকের বিরুদ্ধে সিলেট জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.