প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২২:২০ (মঙ্গলবার)
ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন মড়া (৫৭)-কে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দরবস্ত বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের চাল্লাই গ্রামের বাসিন্দা।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান মোল্লা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নুর উদ্দিনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.