প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২২:৫১ (মঙ্গলবার)
আ. লীগের দুই পক্ষেপ সং ঘ র্ষ, ককটেল বি/স্ফো/র/ণ

গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এবার নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন দলটির সমর্থকরা। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন লঞ্চঘাটের গোলচত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

জানা গেছে, চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।

 

এতে চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান (১৯) ও শাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৪০) আর ঘোষেরচর গ্রামের কবীর মোল্লার ছেলে জাহিদুল মোল্লা (৩৭) আহত হন।

 

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর তাঁরা পেয়েছেন। পরে দুই পক্ষ নিজেরাই মীমাংসা করে নিয়েছে বলে শুনেছেন। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭