প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১০:৫৪ (মঙ্গলবার)
নেপালের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ, আ ত ঙ্ক

সংগৃহীত

নেপালে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন বাংলাদেশসহ ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।

 

তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সকাল ৭টা ২ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে।

 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৭.৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

 

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিহার, মেঘালয় ও পশ্চিমবঙ্গের কিছু অংশসহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকা এবং হিমালয় সীমান্তবর্তী অঞ্চলজুড়ে এই কম্পন অনুভূত হয়েছে।

 

এর আগে মঙ্গলবার ভোরে ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলায় ২ দশমিক ৫ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প আঘাত হানে। এনসিএসের তথ্য মতে, ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে সৃষ্ট ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৫ দশমিক ৭৪৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৩৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০১