ছবি: সংগৃহীত
সিলেট নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী রেহান আহম্মেদ সাব্বিরকে (২৫) গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ছড়ারপাড় এলাকার সুগন্ধা-১৩, ব্লক-বি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রেহান ওই এলাকার আবুল লেইছের ছেলে।
পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর কোতোয়ালী মডেল থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার সন্দিগ্ধ আসামি তিনি। এছাড়া সিডিএমএস যাচাইয়ে তার বিরুদ্ধে একই থানায় পেনাল কোডে দায়ের করা মামলার তথ্য পাওয়া গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.