প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৯:০৭ (মঙ্গলবার)
সিলেটের জানু পুলিশের হাতে  গ্রে ফ তা র

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে মানব পাচার চক্রের মূল হোতা মো. মামুন ওরফে জানুকে (২৪) গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

পুলিশ জানায়, গোয়াইনঘাট থানাধীন ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মামুন দক্ষিণ প্রান্তমায় গ্রামের মো. আমির হোসেনের ছেলে।

 

তিনি গোয়াইনঘাট থানায় গত ২৯ আগস্ট দায়ের করা মানব পাচার মামলার অভিযুক্ত। দীর্ঘদিন ধরে তিনি ওই মামলায় পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

এব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান গ্রেফতারকৃত মামুনকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬