প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ২১:০৫ (মঙ্গলবার)
শাবিপ্রবিতে একাডেমিক রাইটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) একাডেমিক লেখালেখি ও গবেষণার দক্ষতা উন্নয়নে ‘Developing a Genre: Writing Toolkit’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) শিক্ষাভবন ডি-১০০৬ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের MA in Applied Linguistics and English Language Teaching (ELT) প্রোগ্রামের প্রথম ব্যাচ (সেশন ২০২৬–২০২৭) এ কর্মশালার আয়োজন করে।

 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক ড. এ কে এম ওয়ালিউল ইসলাম। তিনি জেনরাভিত্তিক লেখালেখি, একাডেমিক রাইটিং এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

 

কর্মশালায় Low Road ও High Road Writing, মিখাইল বাখতিনের Dialogism তত্ত্ব, GAPS ও BEAM মডেল এবং একাডেমিক গবেষণাপত্রের বিভিন্ন অংশের কাঠামো ও ব্যবহারিক দিক তুলে ধরা হয়। এ ছাড়া Abstract, Literature Review, Research Gap ও Methodology লেখার কৌশল নিয়েও আলোচনা করেন প্রশিক্ষক।

 

আলোচনায় একাডেমিক লেখালেখিতে ব্যাকরণগত শুদ্ধতার পাশাপাশি Cohesion, Coherence, চিন্তার গভীরতা, পাঠক ও লেখার উদ্দেশ্য বিবেচনার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন উদাহরণের মাধ্যমে কার্যকর লেখার কৌশল ও গবেষণাপত্রের বিভিন্ন অংশের প্রয়োগ ব্যাখ্যা করা হয়।

 

কর্মশালায় উপস্থিত ছিলেন প্রোগ্রামটির কোর্স কো-অর্ডিনেটর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া, শাবিপ্রবির সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আল আমীন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক সিকান্দার আলী, লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক এনাম আহমেদ প্রমুখ এবং প্রথম ব্যাচের শিক্ষার্থীরা।

 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আশিক-১৭