ছবি: সংগৃহীত
সম্প্রতি স্বপ্নে দেখেছিলেন, ডিবির অভিযানে গ্রেফতার হয়েছেন তিনি। এমন স্বপ্নের কথা পরিচিতজনদের সঙ্গেও শেয়ার করেছিলেন। অবশেষে সেই স্বপ্নই যেন বাস্তবে রূপ নিল।
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকুকে (৫৮) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গুলশান বিভাগ।
গ্রেফতারের সময় পুলিশকে নিজের স্বপ্নের বিষয়টি জানান আনোয়ার পারভেজ টিংকু।মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সিদ্ধেশ্বরী এলাকায় নিজ বাসায় অভিযান চালায় ডিবি তাকে গ্রেফতার করে।
ডিএমপির উপ-পুলিশক মিশনার মো. আকতার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সিদ্ধেশ্বরী এলাকায় অভিযান চালায় ডিবি গুলশান বিভাগের একটি দল। অভিযানে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক মো. আনোয়ার পারভেজ টিংকুকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে গ্রেফতারকালে আনোয়ার পারভেজ টিংকু পুলিশকে জানান, সম্প্রতি তিনি স্বপ্নে দেখেছিলেন ডিবির অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তিনি অনেকের সঙ্গে শেয়ারও করেছিলেন
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মআস-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.